ক্যান্সার এক জটিল রোগ। এই ব্যাধির চিকিৎসায় বিজ্ঞান প্রতিনিয়ত নতুন দিগন্ত উন্মোচন করছে। হরমোন চিকিৎসা, যা এন্ডোক্রাইন থেরাপি নামেও পরিচিত, স্তন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সারের মতো নির্দিষ্ট কিছু ক্যান্সারের চিকিৎসায় একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি হিসেবে প্রমাণিত। মণিপাল হসপিটালস-এ আমরা ক্যান্সার রোগীদের জন্য সর্বাধুনিক এবং ব্যক্তিগতকৃত চিকিৎসা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্তন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে হরমোন চিকিৎসা কীভাবে কাজ করে, এর সুবিধা কী কী এবং এর মাধ্যমে আপনি কী ধরনের অভিজ্ঞতা আশা করতে পারেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকল এই ব্লগ-এ।
Synopsis
হরমোন চিকিৎসা কী?
কিছু কিছু ক্যান্সার, যেমন স্তন ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার, শরীরের হরমোন দ্বারা প্রভাবিত হয়ে বাড়তে থাকে। হরমোন চিকিৎসা বা হরমোন থেরাপি এমন একটি পদ্ধতি যা এই হরমোনগুলির উৎপাদনে বাধা সৃষ্টি করে অথবা ক্যান্সার কোষের উপর তাদের প্রভাবকে প্রতিরোধ করে। এটি ক্যান্সার কোষের বৃদ্ধির গতি কমিয়ে দেয় বা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। এর মাধ্যমে এই থেরাপি রোগটিকে নিয়ন্ত্রণ করতে, পুনরাবৃত্তির সম্ভাবনা কমাতে এবং জীবনকাল দীর্ঘায়িত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি লক্ষ্যকেন্দ্রিক চিকিৎসা যা হরমোন-সংবেদনশীল ক্যান্সারের ক্ষেত্রে (যেমন স্তন ক্যান্সার) প্রায় ৭০-৮০% ক্ষেত্রেই খুব কার্যকর হয়।

স্তন ক্যান্সারের জন্য হরমোন থেরাপি
স্তন ক্যান্সারের প্রায় দুই-তৃতীয়াংশ ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং/অথবা প্রোজেস্টেরন হরমোন দ্বারা ক্যান্সারের বৃদ্ধি উদ্দীপিত হয়। এই ধরনের ক্যান্সারকে 'হরমোন রিসেপ্টর পজিটিভ' স্তন ক্যান্সার বলা হয়। স্তন ক্যান্সারের জন্য হরমোন থেরাপি ব্যবহারে এই হরমোনগুলির প্রভাবকে প্রতিরোধ করে , হয় ইস্ট্রোজেন উৎপাদন হ্রাস করা অথবা ক্যান্সার কোষের ইস্ট্রোজেন রিসেপ্টরগুলিকে ব্লক করা যায়। এই হরমোন চিকিৎসা রোগের পুনরাবৃত্তির ঝুঁকি ৪০-৫০% পর্যন্ত কমাতে পারে। এটি সাধারণত অপারেশনের পর (অ্যাডজুভেন্ট থেরাপি) অবশিষ্ট ক্যান্সার কোষকে ধ্বংস করতে, অপারেশনের আগে (নিওঅ্যাডজুভেন্ট থেরাপি) টিউমারের আকার ছোট করতে, অথবা মেটাস্ট্যাটিক স্তন ক্যান্সারের চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়।
প্রোস্টেট ক্যান্সারে হরমোন থেরাপি
প্রোস্টেট ক্যান্সার প্রায়শই পুরুষ হরমোন, বিশেষ করে টেস্টোস্টেরন দ্বারা বৃদ্ধি পায়। প্রোস্টেট ক্যান্সারে হরমোন থেরাপি, যা ‘অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি’ (ADT) নামেও পরিচিত, তা টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে বা প্রোস্টেট কোষের উপর এর প্রভাবকে ব্লক করে কাজ করে। এটি শরীর থেকে টেস্টোস্টেরন উৎপাদনকারী অঙ্গগুলি থেকে হরমোন উৎপাদন বন্ধ করে বা প্রোস্টেট ক্যান্সার কোষের রিসেপ্টরগুলিকে ব্লক করে। প্রোস্টেট ক্যান্সারের বাড়াবাড়ি পর্যায়ে এই প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা প্রায় ৮০% রোগীর জীবনকাল উল্লেখযোগ্যভাবে দীর্ঘায়িত করতে সাহায্য করে। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা হিসেবে এই হরমোন থেরাপি লোকালাইজড এডভান্সড ক্যান্সার, মেটাস্ট্যাটিক ক্যান্সার, পুনরাবৃত্ত ক্যান্সার, এবং উচ্চ-ঝুঁকিপূর্ণ প্রাথমিক ক্যান্সারে রেডিওথেরাপির সাথে ব্যবহার করা যেতে পারে।
হরমোন চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া এবং ব্যবস্থাপনা
যেকোনও শক্তিশালী চিকিৎসার মতোই, হরমোন থেরাপিরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। তবে, সঠিক ব্যবস্থাপনা এবং ডাক্তারের পরামর্শে এগুলি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া
হরমোন থেরাপির সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলি হলো-
-
আচমকা গরমেরে অনুভূতি (hot flashes)
-
মেজাজের পরিবর্তন
-
ওজন বৃদ্ধি
-
জয়েন্ট বা পেশীতে ব্যথা
স্তন ক্যান্সারের জন্য হরমোন থেরাপির ক্ষেত্রে হতে পারে-
-
যোনির শুষ্কতা
-
হাড়ের ঘনত্ব হ্রাস পাওয়া (অস্টিওপোরোসিস)
প্রোস্টেট ক্যান্সারের জন্য এডিটি-এর ফলে দেখা দিতে পারে-
-
লিবিডো হ্রাস
-
ইরেক্টাইল ডিসফাংশন
-
পেশীর ক্ষয়
-
হাড়ের দুর্বলতা
পার্শ্বপ্রতিক্রিয়ার মোকাবিলা
আপনার সমস্ত উপসর্গ এবং উদ্বেগের বিষয়ে আপনার ক্যান্সার বিশেষজ্ঞের সঙ্গে খোলামেলা কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার চিকিৎসক আপনাকে পার্শ্বপ্রতিক্রিয়ার মোকাবিলায় সাহায্য করার জন্য বিভিন্ন কৌশল এবং ওষুধ সুপারিশ করতে পারেন, যেমন-
-
নিয়মিত ব্যায়াম
-
সুষম খাদ্যাভ্যাস
-
পর্যাপ্ত ঘুম
-
ওষুধ (হট ফ্ল্যাশ কমাতে বা হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে)
ডাক্তারের পরামর্শ ছাড়া হরমোন চিকিৎসা বন্ধ করবেন না বা অপ্রয়োজনীয় খাবেন না।
সার সংক্ষেপ
হরমোন থেরাপি স্তন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সঠিক রোগ নির্ণয় ও ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনার মাধ্যমে রোগীরা উপকৃত হতে পারেন। হরমোন থেরাপি বা ক্যান্সার চিকিৎসা সম্পর্কে আরও জানতে মণিপাল হসপিটালস রাঙাপানির অভিজ্ঞ অন্কলোজি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন। আজই মণিপাল হসপিটালস-এ অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং সঠিক চিকিৎসার পথে এগিয়ে যান।
FAQ's
হরমোন থেরাপি ক্যান্সারের সম্পূর্ণ নিরাময় নাও করতে পারে, তবে এটি ক্যান্সার কোষের বৃদ্ধিকে দীর্ঘ সময়ের জন্য নিয়ন্ত্রণ করতে এবং পুনরাবৃত্তির ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর। এটি অনেক রোগীর জীবনকাল উল্লেখযোগ্যভাবে দীর্ঘায়িত করে এবং জীবনযাত্রার মান উন্নত করে।
চিকিৎসার সময়কাল ক্যান্সারের ধরন, পর্যায় এবং রোগীর ব্যক্তিগত প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। স্তন ক্যান্সারের ক্ষেত্রে এটি সাধারণত ৫ থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে, এবং প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এটি কয়েক মাস থেকে শুরু করে জীবনভরও চলতে পারে। আপনার চিকিৎসক আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সময়কাল নির্ধারণ করবেন।
হ্যাঁ, হরমোন থেরাপি প্রায়শই অন্যান্য চিকিৎসার যেমন সার্জারি, রেডিয়েশন থেরাপি বা কেমোথেরাপির সাথে সম্মিলিতভাবে ব্যবহার করা হয়, যাতে সেরা ফলাফল পাওয়া যায়। এটি ‘অ্যাডজুভেন্ট’ বা ‘নিওঅ্যাডজুভেন্ট’ থেরাপি হিসেবেও ব্যবহার হতে পারে।
যদি আপনি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেন, তবে অবিলম্বে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। আপনার ডাক্তার পার্শ্বপ্রতিক্রিয়াগুলি মোকাবিলায় সাহায্য করার জন্য ওষুধ বা জীবনযাত্রার পরিবর্তনের পরামর্শ দিতে পারেন। নিজের থেকে কোনো ওষুধ গ্রহণ বা চিকিৎসা বন্ধ করবেন না।
না, হরমোন থেরাপি শুধুমাত্র সেইসব স্তন বা প্রোস্টেট ক্যান্সারের জন্য কার্যকর যা হরমোন-সংবেদনশীল। অর্থাৎ, ক্যান্সার কোষগুলোতে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন বা অ্যান্ড্রোজেন রিসেপ্টর বিদ্যমান থাকে। আপনার ডাক্তার পরীক্ষার মাধ্যমে এটি নিশ্চিত করবেন।