English
Dr Nitish Kumar Das | General Surgeon in Pradhan Nagar, Siliguri | Manipal Hospitals

Dr. Nitish Kumar Das

Senior Consultant - General Surgery

Book Appointment

Subscribe to our blogs

Dr Nitish Kumar Das | General Surgeon in Pradhan Nagar, Siliguri | Manipal Hospitals
Reviewed by

Dr. Nitish Kumar Das

Senior Consultant - General Surgery

Manipal Hospitals, Siliguri

অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার: পদ্ধতি ও আরোগ্যলাভ

Posted On: May 06, 2026
blogs read 5 Min Read
ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডেক্টমি থেকে আরোগ্যলাভ

পেটের ডান দিকের নিচের অংশে তীব্র ব্যথা, বমি বমি ভাব এবং জ্বর- এই লক্ষণগুলি    অনেকেই হালকাভাবে নিয়ে থাকেন, অথচ এগুলি কিন্তু অ্যাপেন্ডিসাইটিস-এর (Appendicitis) মতো একটি গুরুতর অবস্থার ইঙ্গিত হতে পারে। অ্যাপেন্ডিক্স হলো আমাদের কোলনের সঙ্গে সংযুক্ত আঙুলের মতো একটি ছোট অঙ্গ, এবং এটি যখন সংক্রমিত বা স্ফীত হয়, তখন তাকে অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। এটি একটি জরুরি অবস্থা যেখানে দ্রুত অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার প্রয়োজনীয় হয়ে পড়ে।  সময়মতো চিকিৎসা না করা হলে অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যা প্রাণঘাতী হতে পারে। এই ব্লগে, আমরা অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার, এর বিভিন্ন পদ্ধতি এবং অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি এই জরুরি অবস্থা সম্পর্কে সুপরিচিত থাকতে পারেন।

 

অ্যাপেন্ডিসাইটিস কী?

অ্যাপেন্ডিসাইটিস হল অ্যাপেন্ডিক্স নামক অঙ্গের প্রদাহ। সাধারণত অ্যাপেন্ডিক্স-এর প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়াই এর মূল কারণ, যা মল জমে থাকা, বিদেশী বস্তু আটকে যাওয়া, বা সংক্রমণের ফলে হতে পারে। এই বাধা অ্যাপেন্ডিক্স-এর মধ্যে ব্যাকটেরিয়াকে দ্রুত বংশবৃদ্ধি করতে সাহায্য করে, যার ফলে সংক্রমণ এবং প্রদাহ সৃষ্টি হয়।

এর প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে নাভির চারপাশে ব্যথা যা পরে পেটের ডান পাশে নিচের দিকে স্থানান্তরিত হয়।  এছাড়াও অন্যান্য কিছু লক্ষণ থাকতে পারে, যেমন:

কেন অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার জরুরি?

অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার পদ্ধতি

অ্যাপেন্ডিক্স ফেটে গেলে পেটে তীব্র সংক্রমণ (পেরিটোনাইটিস) হওয়ার সম্ভাবনা থাকে, যা জীবন সংশয়ের কারণ হতে পারে। এই কারণে, অ্যাপেন্ডিসাইটিস নির্ণয় হলেই দ্রুত অ্যাপেন্ডেক্টমি (Appendectomy) বা অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারই একমাত্র কার্যকর চিকিৎসা। সারা বিশ্বে, প্রতি ১০০ জন মানুষের মধ্যে প্রায় ৭-৮ জন তাদের জীবনে কখনও না কখনাও  অ্যাপেন্ডিসাইটিস-এ আক্রান্ত হন, যার বেশিরভাগেরই অস্ত্রোপচার প্রয়োজন হয়।

অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার কীভাবে হয়?

অ্যাপেন্ডেক্টমি-এর মাধ্যমে প্রদাহযুক্ত অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়। অ্যাপেন্ডেক্টমি থেকে সেরে ওঠার সময়কাল অস্ত্রোপচারের ধরন এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর নির্ভর করে। সাধারণত অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার পদ্ধতি দুই ধরণের হয়:

 ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডেক্টমি

এটি আধুনিক পদ্ধতিটিতে সার্জন পেটে তিনটি ছোট ছিদ্র (সাধারণত ০.৫ থেকে ১.৫ সেমি) তৈরি করেন। একটির মধ্যে দিয়ে ছোট একটি ক্যামেরা (ল্যাপারোস্কোপ) প্রবেশ করানো হয় এবং অন্যগুলির মাধ্যমে অস্ত্রোপচারের বিশেষ সরঞ্জাম ব্যবহার করে অ্যাপেন্ডিক্স অপসারণ করা হয়। ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডেক্টমি থেকে আরোগ্যলাভ সাধারণত দ্রুত হয়। এছাড়াও, বিশেষ কিছু সুবিধার জন্য এই পদ্ধতি এখন বেশ জনপ্রিয়, যেমন:

  • কম ব্যথা- ক্ষত ছোট হওয়ার কারণে রোগীর ব্যথা অনেক কম হয়

  • দ্রুত আরোগ্যলাভ- বেশিরভাগ রোগী ১-২ সপ্তাহের মধ্যে দৈনন্দিন কার্যকলাপে ফিরে আসতে পারেন

  • দাগ না থাকা- ছিদ্রগুলি ছোট হওয়ার কারণে অস্ত্রোপচারের দাগ প্রায় অদৃশ্য হয়ে যায়

  • হাসপাতালে কম থাকা- সাধারণত ১-২ দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়া যায়

ওপেন অ্যাপেন্ডেক্টমি

ওপেন অ্যাপেন্ডেক্টমির ক্ষেত্রে সার্জন পেটের ডান পাশের নিচের অংশে তুলনামূলক ভাবে একটু বড় আকারের ছেদ (প্রায় ২-৪ ইঞ্চি) করে অ্যাপেন্ডিক্স অপসারণ করেন। এ ক্ষেত্রে আরোগ্যলাভ হতে ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত হতে পারে।

এই পদ্ধতি এখন কিছু নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন:

  • অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে সংক্রমণ ছড়িয়ে পড়লে (পেরিটোনাইটিস)

  • ল্যাপারোস্কোপিক পদ্ধতি নিরাপদ না হলে

  • রোগীর পূর্ববর্তী পেটের অস্ত্রোপচারের ইতিহাস থাকলে

অস্ত্রপচারের পর যত্ন

  • অধিকাংশ রোগীর ক্ষেত্রেই অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচারের পর কোনও  দীর্ঘমেয়াদী সমস্যা হয় না এবং তারা সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করেন। গবেষণায় দেখা গেছে, ৯০%-এরও বেশি রোগী অস্ত্রোপচারের পর কোনও জটিলতা ছাড়াই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কিছু বিষয়ে যত্ন নেওয়া প্রয়োজন: 

  • অস্ত্রোপচারের পর ব্যথা স্বাভাবিক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক গ্রহণ করুন। পরামর্শ ছাড়া কোনও ওষুধ বন্ধ করবেন না বা অতিরিক্ত কোনও ওষুধ নেবেন না।

  • পর্যাপ্ত বিশ্রাম নিন, তবে প্রথম কয়েক দিন হালকা চলাফেরা করুন যাতে রক্ত ​​সঞ্চালন ভালো থাকে।

  • অস্ত্রোপচারের ২-৩ সপ্তাহ পর পর্যন্ত ভারী জিনিষ তোলা বা তীব্র ব্যায়াম এড়িয়ে চলুন।

  • ক্ষতস্থান পরিষ্কার ও শুকনো রাখুন। বং ড্রেসিং পরিবর্তন করুন নির্দেশ অনুযায়ী। ক্ষতস্থানে ঘষাঘষি বা চাপ দেবেন না। (সাধারণত, সেলাইগুলি এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে নিজে থেকেই মিশে যায় বা অপসারণ করা হয়)। 

  • প্রাথমিকভাবে নরম এবং সহজপাচ্য খাবার খান। ধীরে ধীরে স্বাভাবিক খাদ্যাভাসে ফিরে আসুন। আঁশযুক্ত খাবার খান যাতে কোষ্ঠকাঠিন্য এড়ানো যায়। অতিরিক্ত ঝাল বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত পরিমাণে জল খান। 

  • ধূমপান এবং অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন, কারণ এটি আরোগ্যলাভে বাধা দিতে পারে।

  • চিকিৎসকের নির্দেশ মতো ফলো-আপ অ্যাপয়েন্টমেন্ট অনুসরণ করুন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সারসংক্ষেপ

অ্যাপেন্ডিসাইটিস একটি জরুরি অবস্থা যেখানে সময়মতো সঠিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ মণিপাল হসপিটালস-এ যোগাযোগ করুন কারণ আমরা বুঝি আপনার স্বাস্থ্য কতটা মূল্যবান। মণিপাল হসপিটালস শিলিগুড়ি-এর জেনারেল সার্জেনরা অত্যাধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞতার সাহায্যে ল্যাপারোস্কোপিক এবং ওপেন অ্যাপেন্ডেক্টমি-তে উল্লেখযোগ্য সাফল্যের হার অর্জন করেন, যা রোগীদের দ্রুত এবং নিরাপদ ভাবে আরোগ্যলাভে সহায়তা করে।

FAQ's

হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস একটি মেডিকেল ইমার্জেন্সি যার দ্রুত চিকিৎসা প্রয়োজন। দেরি করলে অ্যাপেন্ডিক্স ফেটে যেতে পারে, যা গুরুতর সংক্রমণ ঘটাতে পারে।

ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডেক্টমি সাধারণত ৩০ মিনিট থেকে ১ ঘন্টা সময় নেয়। জটিল ক্ষেত্রে বা ওপেন সার্জারিতে আরও বেশি সময় লাগতে পারে।

হ্যাঁ, অ্যাপেন্ডিক্স অপসারণের পর মানুষ স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন করতে পারে। অ্যাপেন্ডিক্সের কোনো পরিচিত অত্যাবশ্যকীয় কাজ নেই।

ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচারের পর বেশিরভাগ রোগী ১-২ সপ্তাহের মধ্যে হালকা কাজ বা স্কুলে ফিরে যেতে পারেন। তবে, শারীরিক শ্রমসাধ্য কাজ হলে ২-৪ সপ্তাহ বা তারও বেশি বিশ্রাম প্রয়োজন হতে পারে।

অ্যাপেন্ডিসাইটিস প্রতিরোধের কোনো সুনির্দিষ্ট উপায় নেই। তবে, উচ্চ আঁশযুক্ত খাবার গ্রহণ এবং পর্যাপ্ত জল পান হজমতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে, যা পরোক্ষভাবে ঝুঁকি কমাতে পারে।

Share this article on:

Subscribe to our blogs

Thank You Image

Thank you for subscribing to our blogs.
You will be notified when we upload a new blog

You’re on Our Indian Website

Visit the Global site for International patient services

Need Assistance?
'Click' to chat with us
Chat with us