English
Dr. Pratik Agarwal | Orthopaedic Surgeon in Pradhan Nagar, India | Manipal Hospitals

Dr. Pratik Agarwal

Consultant - Orthopaedics

Book Appointment

Subscribe to our blogs

Dr. Pratik Agarwal | Orthopaedic Surgeon in Pradhan Nagar, India | Manipal Hospitals
Reviewed by

Dr. Pratik Agarwal

Consultant - Orthopaedics

Manipal Hospitals, Siliguri

জয়েন্টে ব্যথা মানে কি আর্থ্রাইটিস?

Posted On: Apr 15, 2026
blogs read 6 Min Read
আর্থ্রাইটিসের লক্ষণ

শরীরের জয়েন্টে ব্যথা হওয়া কে অনেকেই আর্থ্রাইটিস ভাবেন, কিন্তু জয়েন্টে ব্যথার অন্য কারণও অনেক হতে পারে। সঠিক নির্ণয় ও চিকিৎসায় সুস্থ জীবন সম্ভব। এই নিবন্ধে জয়েন্টে ব্যথার কারণ, আর্থ্রাইটিসের লক্ষণ এবং এর চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়েছে।

 

জয়েন্টে ব্যথা মানে কি সব সময় আর্থ্রাইটিস?

জয়েন্টে ব্যথা মানেই সব সময় আর্থ্রাইটিস নয়। এটি একটি প্রধান কারণ হলেও, আঘাত, সংক্রমণ বা অন্যান্য কারণেও ব্যথা হতে পারে। আর্থরাইটিস মানে জয়েন্টের প্রদাহজনিত এক সমস্যা যার কারণে জয়েন্ট নড়াচড়া করতে অসুবিধা অথবা ব্যাথা হতে পারে। বিশ্বজুড়ে কয়েক লাখেরও বেশি প্রাপ্তবয়স্ক আর্থ্রাইটিসে আক্রান্ত। অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং গাউট আর্থ্রাইটিসের কিছু প্রধান ধরণ। জয়েন্টে ব্যথা হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

জয়েন্টে ব্যথার প্রধান কারণ

জয়েন্টে ব্যথার বিভিন্ন কারণ হতে পারে, যার মধ্যে কিছু আর্থ্রাইটিস-সম্পর্কিত এবং কিছু আর্থ্রাইটিস-বহির্ভূত। হঠাৎ জয়েন্টে ব্যথার কারণ প্রায়শই আঘাত বা ইনফেকশন। কিছু প্রধান কারণগুলির মধ্যে পড়ছে:

  • আঘাত: আঘাত, মচকে যাওয়া, লিগামেন্ট বা টেন্ডন প্রদাহ ব্যথার কারণ।

  • অস্টিওআর্থ্রাইটিস: বয়সজনিত কার্টিলেজ ক্ষয় থেকে সৃষ্ট আর্থ্রাইটিস।

  • রিউমাটয়েড আর্থ্রাইটিস: অটোইমিউন রোগ যা জয়েন্টের আস্তরণে প্রদাহ ও ব্যথা সৃষ্টি করে। 

  • গাউট: অতিরিক্ত ইউরিক অ্যাসিড থেকে জয়েন্টে ক্রিস্টাল জমে তীব্র ব্যথা ও প্রদাহ।

  • বার্সাইটিস: জয়েন্টের চারপাশে ফ্লুইড-পূর্ণ থলিতে (বার্সা) প্রদাহ।

  • ভাইরাল সংক্রমণ: কিছু ভাইরাল সংক্রমণও জয়েন্টে ব্যথা ঘটায়।

  • ফাইব্রোমায়ালজিয়া: সারা শরীরে দীর্ঘস্থায়ী ব্যথা ও ক্লান্তি।

  • অতিরিক্ত ব্যবহার: জয়েন্টের অতিরিক্ত বা পুনরাবৃত্তিমূলক ব্যবহারে ব্যথা।

আর্থ্রাইটিসের লক্ষণ

আর্থ্রাইটিসের লক্ষণ এবং প্রাথমিক সতর্কতা

আর্থ্রাইটিসের লক্ষণ ভিন্ন হতে পারে। কিছু সাধারণ প্রাথমিক লক্ষণের প্রতি সতর্ক থাকা সময়মতো চিকিৎসা পেতে ও সুস্বাস্থ বজায় রাখতে সাহায্য করবে।

  • ব্যথা: জয়েন্টে একটানা বা বারবার ব্যথা।

  • ফোলাভাব: জয়েন্টের চারপাশে ফোলাভাব।

  • জড়তা বা শক্ত হয়ে যাওয়া: বসে থাকার পর জয়েন্ট শক্ত হওয়া (৩০ মিনিটের বেশি)।

  • লালচে ভাব এবং উষ্ণতা: আক্রান্ত জয়েন্টের কারণে সেখানকার ত্বক লালচে ও উষ্ণ হওয়া।

  • নড়াচড়ার সীমাবদ্ধতা: জয়েন্ট নড়াচড়ায় কষ্ট বা সীমাবদ্ধতা।

  • ক্লান্তি এবং জ্বর: কিছু ক্ষেত্রে ক্লান্তি, দুর্বলতা ও হালকা জ্বর।

সঠিক সময়ে নির্ণয় ও চিকিৎসা শুরু হলে আর্থ্রাইটিসের অগ্রগতি ধীর করা এবং জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

জয়েন্টে ব্যথা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিম্নলিখিত লক্ষণগুলি দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন:

  • ব্যথা কয়েক দিনের বেশি স্থায়ী হলে।

  • জয়েন্টের ব্যথা তীব্র হলে বা কাজকর্মে বাধা দিলে।

  • জয়েন্ট ফুলে গেলে, লালচে বা উষ্ণ অনুভব হলে।

  • জয়েন্ট নাড়াতে অসুবিধা বা স্থির হয়ে গেলে।

  • ব্যথার সাথে জ্বর বা অন্য অস্বাভাবিক লক্ষণ থাকলে।

  • আঘাত ছাড়া হঠাৎ তীব্র জয়েন্টে ব্যথা হলে।

দ্রুত চিকিৎসা আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণ নিয়ন্ত্রণ করতে এবং দীর্ঘমেয়াদী জটিলতা প্রতিরোধ করতে সাহায্য করে।

জয়েন্টে ব্যথার চিকিৎসা 

জয়েন্টে ব্যথার চিকিৎসা কারণের উপর নির্ভর করে, কিন্তু সাধারণত নিম্নলিখিত পদ্ধতিগুলি ব্যবহার হয়ে থাকে:

  • জীবনযাত্রার পরিবর্তন: সঠিক ওজন, নিয়মিত ব্যায়াম, ও পুষ্টিকর খাবার হাড় ভালো রাখতে সাহায্য করে।

  • ফিজিওথেরাপি: ফিজিওথেরাপি জয়েন্টের নমনীয়তা, শক্তি ও গতিশীলতা বাড়াতে সাহায্য করে।

  • ওষুধ: প্রদাহ কমাতে, ব্যথা উপশম বা রোগের অগ্রগতি ধীর করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার হয়। 

  • ইনজেকশন: ব্যথা ও প্রদাহ কমাতে কিছু ক্ষেত্রে জয়েন্টে সরাসরি ইনজেকশন দেওয়া হতে পারে।

  • সার্জারি: অন্যান্য চিকিৎসা ব্যর্থ হলে বা গুরুতর ক্ষতিতে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির প্রয়োজন হতে পারে।

প্রয়োজনীয় করণীয় ও বর্জনীয় 

করণীয়:

  • নিয়মিত হালকা ব্যায়াম করুন, যেমন হাঁটা বা সাঁতার।

  • একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন।

  • সঠিক ভঙ্গিতে বসুন এবং দাঁড়ান।

  • পর্যাপ্ত বিশ্রাম নিন।

  • পুষ্টিকর এবং প্রদাহরোধী খাবার গ্রহণ করুন।

  • ব্যথা অনুভব করলে বিশ্রাম নিন এবং জয়েন্টকে চাপমুক্ত রাখুন।

  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ ও থেরাপি অনুসরণ করুন।

বর্জনীয়:

  • ব্যথা উপেক্ষা করবেন না বা ব্যথানাশক ঔষধের উপর নির্ভরশীল হবেন না।

  • চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ব্যায়াম নয়।

  • ধূমপান ও অতিরিক্ত মদ্যপান ত্যাগ করুন।

  • দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থাকবেন না।

  • নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না।

সারসংক্ষেপ

জয়েন্টে ব্যথা দৈনন্দিন জীবন প্রভাবিত করলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ জরুরি। সঠিক নির্ণয় ও চিকিৎসা আপনাকে ব্যথা থেকে মুক্তি ও সুস্থ জীবন যাপনে সহায়তা  করবে। মণিপাল হসপিটালস- এ বিশেষজ্ঞ অর্থোপেডিক চিকিৎসকরা রোগীর ইতিহাস এবং ডায়াগনস্টিক পরীক্ষার মাধ্যমে কারণ নির্ণয় করেন। এরপর ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়।

লক্ষণ অনুভব করলে সময়মতো চিকিৎসার জন্য মণিপাল হসপিটালস-এর অর্থোপেডিক বিভাগের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আজই।

FAQ's

জয়েন্টে ব্যথা একটি সাধারণ উপসর্গ যা বিভিন্ন কারণে হতে পারে। আর্থ্রাইটিস হলো জয়েন্টে প্রদাহের একটি নির্দিষ্ট চিকিৎসা অবস্থা, যা জয়েন্টে ব্যথার একটি অন্যতম প্রধান কারণ।

হ্যাঁ, কিছু খাবার প্রদাহ বাড়াতে পারে (যেমন প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি) এবং কিছু খাবার (যেমন অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ ফল ও সবজি, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড) প্রদাহ কমাতে সাহায্য করতে পারে।

সঠিক ধরণের এবং পরিমিত ব্যায়াম জয়েন্টের নমনীয়তা, শক্তি এবং স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে, যা ব্যথা উপশম করতে পারে। তবে, তীব্র ব্যথা বা প্রদাহের সময় বিশ্রাম নেওয়া জরুরি।

রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে সকালে জয়েন্টে ৩০ মিনিটের বেশি সময় ধরে জড়তা, একাধিক জয়েন্টে (বিশেষ করে ছোট জয়েন্টগুলিতে) ব্যথা ও ফোলাভাব এবং ক্লান্তি।

যদি হঠাৎ করে তীব্র জয়েন্টে ব্যথা শুরু হয়, জয়েন্ট ফুলে যায়, লালচে হয়, উষ্ণ অনুভব হয় বা নড়াচড়া করতে অসুবিধা হয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Share this article on:

Subscribe to our blogs

Thank You Image

Thank you for subscribing to our blogs.
You will be notified when we upload a new blog

You’re on Our Indian Website

Visit the Global site for International patient services

Need Assistance?
'Click' to chat with us
Chat with us