English
Dr. Soumya Kanti Datta | Dermatology Specialist in India | Manipal Hospitals

Dr. Soumya Kanti Datta

Consultant - Dermatology

Book Appointment

Subscribe to our blogs

Dr. Soumya Kanti Datta | Dermatology Specialist in India | Manipal Hospitals
Reviewed by

Dr. Soumya Kanti Datta

Consultant - Dermatology

Manipal Hospitals, Salt Lake

হৃদয়ের জন্য জন্য উপকারী খাদ্যাভ্যাস: যেসব খাবার প্রাকৃতিকভাবে কোলেস্টেরল কমায়

Posted On: Jun 29, 2026
blogs read 4 Min Read
হৃদযন্ত্রের জন্য উপকারী খাবার

উচ্চ কোলেস্টেরল বর্তমান জীবনযাত্রার একটি সাধারণ সমস্যা, যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং সুস্থ জীবনযাত্রার পথে বাধা সৃষ্টি করে। তবে আশার কথা হলো, সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এই সমস্যার মোকাবিলা করা সম্ভব। কোলেস্টেরল কমানোর খাবার খেয়ে যেমন আপনি আপনার হৃদয়কে সুস্থ রাখতে পারেন, তেমনই প্রাকৃতিকভাবে রক্তে কোলেস্টেরল-এর মাত্রাও কমাতে পারেন। এমনই কিছু তথ্য দিয়ে আপনার হৃদয়ের সুস্বাস্থ্যকে সুনিশ্চিত করবে এই ব্লগ।

 

কোলেস্টেরল কমানোর খাবার কেন খাবেন ?

আমাদের শরীরে দু' ধরনের কোলেস্টেরল থাকে:

১) LDL (খারাপ কোলেস্টেরল)

২) HDL (ভালো কোলেস্টেরল)

উচ্চ মাত্রার LDL কোলেস্টেরল ধমনীতে প্লাক জমা করতে সাহায্য করে, যা হৃদরোগ এবং স্ট্রোক-এর ঝুঁকি বাড়ায়। কিন্তু কোলেস্টেরল কমানোর খাদ্যাভ্যাস অনুসরণ করে আমরা সহজেই LDL কোলেস্টেরল-এর  মাত্রা কমাতে এবং HDL কোলেস্টেরল-এর মাত্রা বাড়াতে পারি। গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনার LDL কোলেস্টেরল ২০% পর্যন্ত কমানো সম্ভব। জীবনযাত্রার পরিবর্তন এবং সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করে ৯০% এরও বেশি রোগী তাদের হৃদয়ের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সক্ষম হয়েছেন।

হৃদযন্ত্রের জন্য উপকারী খাবার

কী খেলে প্রাকৃতিকভাবে কোলেস্টেরল কমে?

আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু নির্দিষ্ট খাবার যোগ করে আপনি কার্যকরভাবে কোলেস্টেরল কমাতে পারেন। হৃদযন্ত্রের জন্য উপকারী খাবার হিসেবে খাদ্যতালিকায় যোগ করতে পারেন:

  • ওটস এবং বার্লি- এই দুটি শস্যে বিটা-গ্লুকান নামক দ্রবণীয় ফাইবার থাকে, যা কোলেস্টেরল শোষণ কমিয়ে দেয়। নিয়মিত ওটস বা বার্লি খেলে কোলেস্টেরল ৫-১০% পর্যন্ত কমতে পারে।

  • ডাল ও শিম জাতীয় খাবার- মুসুর ডাল, ছোলা, রাজমা এবং অন্যান্য ডাল জাতীয় খাবারে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে। এগুলি LDL কমানোর খাবার হিসেবে বিকল্প।

  • বাদাম ও বীজ- কাঠবাদাম, আখরোট, চিনাবাদাম, তিলের বীজ এবং ফ্ল্যাক্স সীড (তিসি) স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবারে পরিপূর্ন এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। প্রতিদিন এক মুঠো বাদাম হৃদয়ের জন্য উপকারী।

  • চর্বিযুক্ত মাছ- স্যামন, ম্যাকারেল, সার্ডিন এবং টুনা মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই ফ্যাটি অ্যাসিড রক্তে ট্রাইগ্লিসারাইড কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। হৃদয়ের  স্বাস্থ্যের জন্য ওমেগা-৩-এর গুরুত্ব অপরিসীম।

  • অ্যাভোকাডো- এই ফলটি মোনোস্যাচুরেটেড ফ্যাট এবং ফাইবারের উৎস, যা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

  • জলপাই তেল- এটি মোনোস্যাচুরেটেড ফ্যাটের একটি ভালো উৎস, যা LDL কোলেস্টেরল কমাতে এবং HDL কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।

  • ফল ও সবজি- আপেল, কমলা, বেরি, ব্রোকলি, গাজর, পালং শাক ইত্যাদি ফল ও সবজিতে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা হৃদয়ের স্বাস্থ্য রক্ষা করে।

হৃদয়ের  স্বাস্থ্যের জন্য ওমেগা-৩

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আপনার হৃদযন্ত্রের জন্য উপকারী খাবার হিসেবে ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র কোলেস্টেরল কমাতেই নয়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, রক্তনালীর প্রদাহ কমাতে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইডের মাত্রা ২০-৩০% পর্যন্ত কমাতে পারে। চর্বিযুক্ত মাছ ছাড়াও ফ্ল্যাক্স সীড, চিয়া সীড, আখরোট ইত্যাদিতেও ওমেগা-৩ পাওয়া যায়। এ বিষয়ে আরও জানতে আজই  বিশেষজ্ঞের পরামর্শ নিন।

কী করবেন কী করবেন না

কোলেস্টেরল কমানোর খাবার খাওয়ার সময়ে কিছু বিষয় মনে রাখা জরুরি:

কী করবেন

  • ফাইবার সমৃদ্ধ খাবার যেমন – ওটস, ডাল, ফল ও সবজি বেশি করে খান।

  • চর্বিযুক্ত মাছের মতো ওমেগা-৩ সমৃদ্ধ খাবার গ্রহণ করুন।

  • অলিভ অয়েল, অ্যাভোকাডো এবং বাদামের মতো স্বাস্থ্যকর ফ্যাট বেছে নিন।

  • প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।

  • নিয়মিত শারীরিক পরিশ্রম করুন।

কী করবেন না

  • ট্রান্স ফ্যাট (ফাস্ট ফুড, জাঙ্ক ফুড) এবং স্যাচুরেটেড ফ্যাট (লাল মাংস, মাখন) সীমিত পরিমাণে খান।

  • বেশি চিনিযুক্ত পানীয় ও খাবার পরিহার করুন।

  • অতিরিক্ত পরিমাণে প্রক্রিয়াজাত খাবার খাবেন না।

  • ধূমপান ও অতিরিক্ত মদ্যপান থেকে বিরত থাকুন।

সার সংক্ষেপ

হৃদপিণ্ডের সুস্থতা বজায় রাখতে সঠিক খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্যকর খাবারের ছোট ছোট পরিবর্তন দীর্ঘমেয়াদে আপনার হৃদযন্ত্রের ঝুঁকি কমাতে এবং সামগ্রিক সুস্থতা উন্নত করতে সাহায্য করতে পারে।

আপনি যদি হৃদরোগের ঝুঁকি, উচ্চ কোলেস্টেরল বা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে বিশেষজ্ঞ পরামর্শ চান, তবে মণিপাল হসপিটালস কলকাতা-এর কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞদের সঙ্গে আজই পরামর্শ করুন। আমাদের বিশেষজ্ঞ দল আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক দিকনির্দেশনা ও উন্নত হৃদরোগ চিকিৎসা পরিষেবা প্রদান করতে প্রস্তুত।

FAQ's

হ্যাঁ, ভাইরাল জ্বর ছোঁয়াচে। এটি আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির সময় নির্গত ক্ষুদ্র ড্রপলেট বা কণার মাধ্যমে বাতাসে ছড়াতে পারে। এছাড়াও সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা বা দূষিত পৃষ্ঠ স্পর্শ করেও ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকতে পারে।

গর্ভাবস্থায় ভাইরাল জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এই সময়ে মা ও শিশুর সুরক্ষা গুরুত্বপূর্ণ। চিকিৎসক গর্ভাবস্থার জন্য নিরাপদ ও উপযুক্ত চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী পর্যবেক্ষণ করবেন।

বাচ্চাদের ভাইরাল জ্বর হলে তাদের পর্যাপ্ত তরল পান করানো এবং বিশ্রাম দেওয়া জরুরি। জ্বর বেশি হলে বা অন্যান্য গুরুতর লক্ষণ দেখা দিলে অবিলম্বে শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।

হাত পরিষ্কার রাখা, অসুস্থ ব্যক্তির থেকে দূরে থাকা, পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুম ভাইরাল জ্বর প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ পানি পান করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখাও গুরুত্বপূর্ণ।

হ্যাঁ, পর্যাপ্ত জল এবং অন্যান্য স্বাস্থ্যকর তরল পান করা ডিহাইড্রেশন প্রতিরোধ করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি শরীরকে দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে এবং ভাইরাল জ্বরের সময় দ্রুত সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Share this article on:

Subscribe to our blogs

Thank You Image

Thank you for subscribing to our blogs.
You will be notified when we upload a new blog

You’re on Our Indian Website

Visit the Global site for International patient services

Need Assistance?
'Click' to chat with us
Chat with us