English
Dr. Goutam Das | Gastro Medicine Specialist in Dhakuria, Kolkata | Manipal Hospitals

Dr. Goutam Das

Consultant - Gastroenterology

Book Appointment

Subscribe to our blogs

Dr. Goutam Das | Gastro Medicine Specialist in Dhakuria, Kolkata | Manipal Hospitals
Reviewed by

Dr. Goutam Das

Consultant - Gastroenterology

Manipal Hospitals, Dhakuria

ফ্যাটি লিভার ডিজিজ: কেন লক্ষ লক্ষ মানুষ না জেনেই এতে আক্রান্ত এবং এর আসল কারণ কী

Reviewed by:

Dr. Goutam Das

Posted On: May 22, 2026
blogs read 6 Min Read
ফ্যাটি লিভারের লক্ষণ

আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার, যা দেহের শত শত জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। তবে আধুনিক জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের ফলে লিভারের স্বাস্থ্য দ্রুত অবনতির দিকে যাচ্ছে। ফ্যাটি লিভার ডিজিজ এমন একটি অবস্থা যেখানে লিভার কোষে অতিরিক্ত চর্বি জমা হয়, যা ধীরে ধীরে লিভারের কার্যকারিতা ব্যাহত করতে পারে। বিশ্বজুড়ে বহু মানুষ এই রোগে আক্রান্ত, এবং তাঁরা প্রায়শই কোনো সুস্পষ্ট ফ্যাটি লিভারের লক্ষণ ছাড়াই এগিয়ে চলে।

 

ফ্যাটি লিভার ডিজিজ কী?

ফ্যাটি লিভার ডিজিজ চিকিৎসাবিজ্ঞানের ভাষায় হেপাটিক স্টিয়াটোসিস  নামে পরিচিত। এর অর্থ হল লিভার কোষে অতিরিক্ত চর্বি জমা হওয়া। যখন চর্বির পরিমাণ লিভারের ওজনের ৫-১০% এর বেশি হয়ে যায়, তখন তাকে ফ্যাটি লিভার হিসেবে চিহ্নিত করা হয়। 

প্রাথমিকভাবে এটি কোনো গুরুতর সমস্যা সৃষ্টি না করলেও, সময় মতো চিকিৎসা না করালে এটি লিভারের প্রদাহ, ফাইব্রোসিস, এমনকি সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো মারাত্মক জটিলতার কারণ হতে পারে। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তনে লিভারের স্বাস্থ্য পুনরুদ্ধার সম্ভব।

ফ্যাটি লিভার ডিজিজ-এর প্রকারভেদ 

ফ্যাটি লিভার ডিজিজ মূলত দুটি প্রধান প্রকারে বিভক্ত: 

  • অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (AFLD): অতিরিক্ত মদ্যপান এএফএলডি-র ঝুঁকির কারণ। এর ফলে লিভারের কোষগুলিতে চর্বি জমতে থাকে, যা ক্রমশই সেটিকে আরও ক্ষতিগ্রস্থ করে তোলে।

  • নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD):  এটি মদ্যপানের সাথে সম্পর্কিত নয়, এবং সাধারণত এই ধরণের ফ্যাটি লিভার ডিজিজই  মানুষের মধ্যে বেশি দেখা গিয়ে থাকে। এটি সাধারণত স্থূলতা, টাইপ ২ ডায়াবেটিস এবং ইনসুলিন প্রতিরোধের সাথে খাদ্যাভাস ও অন্যান্য দৈনন্দিন জীবনের কিছু নিয়মের ফলেও এটি দেখা দিতে পারে।

ফ্যাটি লিভারের কারণ 

নিম্নলিখিত কারণগুলো ফ্যাটি লিভারের ঝুঁকির কারণ হিসেবে বিবেচিত:

  • স্থূলতা: অতিরিক্ত ওজন বা স্থূলতা ফ্যাটি লিভারের সবচেয়ে বড় কারণগুলির মধ্যে একটি।

  • ইনসুলিন প্রতিরোধ: এর কারণে লিভারে চর্বি জমার প্রবণতা বৃদ্ধি পায়।

  • টাইপ ২ ডায়াবেটিস: গবেষণায় দেখা গেছে, টাইপ ২ ডায়াবেটিস রোগীদের মধ্যে অনেকেই নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ-এ আক্রান্ত হন।

  • উচ্চ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড: রক্তে চর্বির অস্বাভাবিক মাত্রা লিভারে চর্বি জমার কারণ হয়।

  • মেটাবলিক সিন্ড্রোম: উচ্চ রক্তচাপ, রক্তে উচ্চ শর্করা, পেটের চারপাশে অতিরিক্ত চর্বি এবং অস্বাভাবিক কোলেস্টেরল ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়।

  • অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক নিষ্ক্রিয়তা: অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার এবং স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাদ্য, পাশাপাশি ব্যায়ামের অভাব লিভারে চর্বি জমাকে উৎসাহিত করে।

  • অতিরিক্ত মদ্যপান: অতিরিক্ত মদ্যপানের ফলে লিভারের কোষগুলিতে চর্বি জমতে থাকে, যা ক্রমশই সেটিকে আরও ক্ষতিগ্রস্থ করে তোলে।

ফ্যাটি লিভারের লক্ষণ

ফ্যাটি লিভার ডিজিজ প্রায়শই একটি "নীরব" রোগ। প্রাথমিক পর্যায়ে কোনো নির্দিষ্ট ফ্যাটি লিভারের লক্ষণ দেখা যায় না। মানুষ সাধারণত রুটিন চেক-আপে বা অন্য কোনো সমস্যার জন্য পরীক্ষা করাতে গিয়ে এই রোগ সম্পর্কে জানতে পারেন। তবে, রোগটি যদি অগ্রসর হয়, তখন কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন: 

করণীয় ও বর্জনীয়

ফ্যাটি লিভার ডিজিজ প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ করণীয় ও বর্জনীয় মেনে চলা প্রয়োজন:

করণীয়:

  • স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন 

  • নিয়মিত ব্যায়াম করুন 

  • ফল, সবজি, গোটা শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান

  • প্রচুর পরিমাণে জল পান করুন

  • ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করুন

  • নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান

বর্জনীয়: 

  • অতিরিক্ত অ্যালকোহল পান করবেন না

  • প্রক্রিয়াজাত খাবার, অত্যাধিক চিনিযুক্ত পানীয় এবং ফাস্ট ফুড এড়িয়ে চলুন

  • অতিরিক্ত স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাটযুক্ত খাবার খাবেন না

  • চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না

  • দ্রুত ওজন কমানোর চেষ্টা করবেন না, ধীরে ধীরে কমানো ভালো

সারসংক্ষেপ 

ফ্যাটি লিভার ডিজিজের বিরুদ্ধে সময় মতো পদক্ষেপ নিলে এর জটিলতা অনেকটাই কমানো সম্ভব। জীবনযাত্রার সহজ পরিবর্তনেই এর উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলা যায়। নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মাধ্যমে লিভার ভালো রাখা সম্ভব । আপনার লিভারের স্বাস্থ্য আপনার সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য। যদি আপনি ফ্যাটি লিভারের লক্ষণগুলির মধ্যে কোনটি অনুভব করেন, তাহলে আজই চলে আসুন মণিপাল হসপিটালস ঢাকুরিয়া-তে। এখানকার গ্যাস্ট্রো বিশ্বেষজ্ঞ আপনাকে উন্নতমানের চিকিৎসা প্রদান করে স্বাস্থকর জীবনধারার মধ্যে ফিরে আসতে সম্পূর্ণভাবে সহায়তা করবেন।

FAQ's

লিভারের কোষগুলিতে যখন বেশি চর্বি জমে, সেই অবস্থাকেই ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়। প্রাথমিক পর্যায় এটি বিপদজনক না হলেও, সময়মতো চিকিৎসা না করলে এটি লিভারের প্রদাহ, ফাইব্রোসিস, এমনকি সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।

ফ্যাটি লিভারের কারণগুলির মধ্যে অন্যতম হল স্থূলতা, ইনসুলিন প্রতিরোধ, টাইপ ২ ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড, মেটাবলিক সিন্ড্রোম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস (বিশেষত চিনি ও প্রক্রিয়াজাত খাবার) এবং শারীরিক নিষ্ক্রিয়তা। অতিরিক্ত অ্যালকোহল সেবন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (AFLD) এর একটি বড় কারণ।

নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD) হল ফ্যাটি লিভারের সবচেয়ে সাধারণ রূপ যা অ্যালকোহল সেবনের সাথে সম্পর্কিত নয়। এটি সাধারণত স্থূলতা, টাইপ ২ ডায়াবেটিস এবং ইনসুলিন প্রতিরোধের সাথে যুক্ত।

প্রাথমিক পর্যায়ে কোনো সুনির্দিষ্ট ফ্যাটি লিভারের লক্ষণ দেখা যায় না, তাই এটিকে "নীরব" রোগ বলা হয়। তবে, রোগটি যখন অগ্রসর হয়, তখন ক্লান্তি, উপরের পেটের ডান অংশে হালকা ব্যথা বা অস্বস্তি, অকারণ ওজন হ্রাস, ক্ষুধামন্দা এবং বমি বমি ভাব দেখা দিতে পারে।

ফ্যাটি লিভার প্রতিরোধে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, নিয়মিত ব্যায়াম করা, ফল, সবজি, গোটা শস্য এবং প্রোটিন সমৃদ্ধ সুষম খাবার গ্রহণ, প্রচুর পরিমাণে জল পান করা, ডায়াবেটিস ও উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রক্রিয়াজাত খাবার, চিনিযুক্ত পানীয় এবং অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলা উচিত।

Share this article on:

Subscribe to our blogs

Thank You Image

Thank you for subscribing to our blogs.
You will be notified when we upload a new blog

You’re on Our Indian Website

Visit the Global site for International patient services

Need Assistance?
'Click' to chat with us
Chat with us