ফ্যাটি লিভার ডিজিজ বিশ্বের অন্যতম প্রচলিত একটি ব্যাধি। প্রাথমিক পর্যায়ে ফ্যাটি লিভারের লক্ষণসমূহ প্রকাশ্যে না এলেও, দীর্ঘ সময় ধরে চিকিৎসা না করালে আরও গুরুতর জটিলতার সম্মুখীন হওয়া সম্ভব। এই নিবন্ধে ফ্যাটি লিভার রোগের কারণ এবং লক্ষণ সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করা হয়েছে, যার ফলে আপনি জানতে পারবেন যে এই রোগটির জন্য কখন সময়োপযোগী ব্যবস্থাপনা অথবা চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
Synopsis
ফ্যাটি লিভার রোগ কী?
যকৃৎ হল মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। শরীর থেকে বিষাক্ত পদার্থ দূরীকরণ (detoxification), হরমোন নিঃসরণ এবং পিত্তরস উৎপাদনের মাধ্যমে হজমে সহায়তা করা—এরম অসংখ্য কার্যসম্পাদন যকৃতের দ্বারা সম্পূর্ণ হয়। যখন যকৃতের অভ্যন্তরে অতিরিক্ত চর্বি জমা হতে থাকে, তখন সেই অবস্থাকেই ফ্যাটি লিভার রোগ বলা হয়। লিভারে সামান্য চর্বি থাকা স্বাভাবিক, তবে যদি সেটির মোট ওজনের মধ্যে ৫-১০% চর্বি হয়, তবে সেটি তখন ফ্যাটি লিভার রোগ হয়ে দাঁড়ায়।

ফ্যাটি লিভারের প্রকারভেদ
এই রোগটি সাধারণত দুই প্রকারের হয়:
অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (AFLD)
অতিরিক্ত পরিমানে মদ্যপান করার ফলে লিভারে চর্বি জমা হতে থাকে, যার কারণে লিভারের কোষগুলি ক্রমশই ক্ষতিগ্রস্থ হয় ও তাদের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত করে। এই অবস্থাসকেই অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগ বলে, যা বেড়ে গিয়ে লিভার সিরোসিস হতে পারে, এবং চূড়ান্ত শারীরিক ক্ষতি করতে পারে।
নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD)
এটি ফ্যাটি লিভারের সবচেয়ে সাধারণ প্রকার, যা বিনা মদ্যপান করেও জীবনযাত্রা, অত্যাধিক ওজন এবং অন্যান্ন শারীরিক কারণ, যেমন টাইপ ২ ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল এবং ইনসুলিন রেজিস্ট্যান্স-এর ফলে হতে পারে। এর আরও গুরুতর রূপটিকে নন-অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস (NASH) বলা হয়, যেখানে লিভারে প্রদাহ এবং ক্ষতির কারণে ফাইব্রোসিস, সিরোসিস, এমনকি লিভার ক্যান্সার-এর ঝুঁকিও থেকে থাকে।
ফ্যাটি লিভারের লক্ষণসমূহ
ফ্যাটি লিভার রোগকে প্রায়শই একটি "নীরব ঘাতক" বলা হয় কারণ এর প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো সুস্পষ্ট ফ্যাটি লিভারের লক্ষণসমূহ দেখা যায় না। অনেক ক্ষেত্রে, এটি অন্য কোনো রোগের পরীক্ষা করাতে গিয়ে আকস্মিকভাবে ধরা পড়ে। তবে, যখন লিভারে চর্বি জমার পরিমাণ বাড়তে থাকে এবং প্রদাহ শুরু হয়, তখন কিছু লক্ষণ দেখা দিতে পারে:
-
উপরের পেটের ডানদিকে হালকা ব্যথা বা অস্বস্তি
-
ক্ষুধামন্দা ও ওজন হ্রাস
-
পায়ে এবং গোড়ালিতে ফোলাভাব (উন্নত পর্যায়ে)
-
জন্ডিস (গুরুতর অবস্থায়)
মনে রাখবেন, এই ফ্যাটি লিভারের লক্ষণসমূহ অন্যান্য রোগের ক্ষেত্রেও দেখা যেতে পারে। তাই, এমন কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।
কারণসমূহ এবং ঝুঁকির কারণ
ফ্যাটি লিভারের একাধিক কারণ থাকতে পারে, যার মধ্যে কিছু প্রধান কারণ নিচে দেওয়া হলো:
-
স্থূলতা: এটি NAFLD-র প্রধান কারণ।
-
টাইপ ২ ডায়াবেটিস: রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়ে।
-
উচ্চ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড: রক্তে চর্বির উচ্চ মাত্রা লিভারের ওপর চাপ সৃষ্টি করে।
-
ইনসুলিন রেজিস্ট্যান্স: শরীর যখন ইনসুলিনের প্রতি সঠিক সাড়া দেয় না, তখন লিভারে চর্বি জমা হতে শুরু করে।
-
মেটাবলিক সিনড্রোম: স্থূলতা, উচ্চ রক্তচাপ, রক্তে উচ্চ শর্করা এবং অস্বাভাবিক কোলেস্টেরলের মাত্রার সংমিশ্রণ।
-
কিছু ঔষধ: স্টেরয়েড ও অন্যান্ন কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ফ্যাটি লিভার হতে পারে।
রোগ নির্ণয়: কখন লিভার বায়োপসি প্রয়োজন?
ফ্যাটি লিভার নির্ণয়ের জন্য ডাক্তার প্রথমে রোগীর শারীরিক পরীক্ষা করবেন। কিছু প্রাথমিক পরীক্ষা:
-
রক্ত পরীক্ষা: লিভার এনজাইম (ALT, AST) এর মাত্রা পরীক্ষা করা হয়।
-
ইমেজিং পরীক্ষা: আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান বা এমআরআই (MRI) লিভারে চর্বি জমার পরিমাণ সম্পর্কে ধারণা দিতে পারে।
-
ফাইব্রোস্ক্যান: এটি লিভারের ফাইব্রোসিস এবং স্টিয়াটোসিস পরিমাপের একটি পদ্ধতি।
কিছু ক্ষেত্রে, লিভারের ক্ষতির মাত্রা বা রোগের প্রকার নিশ্চিত করার জন্য লিভার বায়োপসি এর প্রয়োজন হতে পারে। যখন লিভারের ক্ষতির পরিমাণ স্পষ্টভাবে বোঝা যায় না বা অন্য কোনো গুরুতর লিভার রোগের সন্দেহ থাকে, তখন লিভার বায়োপসি একটি নির্ভুল ফলাফল দিতে পারে। এই পদ্ধতিতে লিভার থেকে একটি ছোট টিস্যুর নমুনা নিয়ে পরীক্ষা করা হয়।
ফ্যাটি লিভারের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন
লিভার স্টিয়াটোসিসের চিকিৎসা মূলত জীবনযাত্রার পরিবর্তন এবং ফ্যাটি লিভারের খাদ্যাভ্যাস এর ওপর নির্ভরশীল। বর্তমানে, ফ্যাটি লিভারের জন্য সরাসরি কোনো নির্দিষ্ট ঔষধ নেই, তবে জীবনযাত্রার পরিবর্তনে অসাধারণ ফলাফল পাওয়া যায়।
খাদ্যাভ্যাস
ফ্যাটি লিভার প্রতিরোধে একটি সুষম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করা লিভারের চর্বি কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ:
-
কম চর্বিযুক্ত খাবার: স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট বর্জন করুন, এবং কম চর্বিযুক্ত খাবার খান।
-
ফাইবার সমৃদ্ধ খাবার: বেশি করে ফল, সবজি, গোটা শস্য এবং ডাল খান।
-
চিনিযুক্ত পানীয় পরিহার: সোডা, জুস এবং অন্যান্য চিনিযুক্ত পানীয় থেকে দূরে থাকুন।
-
প্রোটিন: লীন প্রোটিন, যেমন, মাছ, মুরগির মাংস, ডাল, ও টোফু অন্তর্ভুক্ত করুন।
জীবনযাত্রার পরিবর্তন
-
ওজন কমানো: শরীরের অতিরিক্ত ওজন কমানো ফ্যাটি লিভার প্রতিরোধের এবং লিভার স্টিয়াটোসিসের চিকিৎসা-র সবচেয়ে কার্যকর উপায়।
-
নিয়মিত ব্যায়াম: প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম লিভারের চর্বি কমাতে সাহায্য করে।
-
অ্যালকোহল পরিহার: অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে, মদ্যপান সম্পূর্ণভাবে পরিহার করা অত্যাবশ্যক।
-
ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ: ঔষধ এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে সেগুলি কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন।
সারসংক্ষেপ
যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে কোনোটি অনুভব করেন বা আপনার ফ্যাটি লিভারের ঝুঁকি থাকে, তাহলে সময়মতো চিকিৎসা সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মণিপাল হসপিটালস শিলিগুড়ি-র বিশেষজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নির্ভুল রোগ নির্ণয় এবং লিভার স্টিয়াটোসিসের চিকিৎসা পরিকল্পনা প্রদানে বদ্ধপরিকর। যদি আপনি ফ্যাটি লিভারের লক্ষণসমূহ অনুভব করে থাকেন, তাহলে আর দেরি না করে শীঘ্রই চলে আসুন মণিপাল হসপিটালস শিলিগুড়ি-তে বিশেষজ্ঞের পরামর্শ নিতে।
FAQ's
হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে ফ্যাটি লিভার রোগ, বিশেষ করে NAFLD, জীবনযাত্রার পরিবর্তন এবং ফ্যাটি লিভারের খাদ্যাভ্যাস এর মাধ্যমে নিরাময়যোগ্য।
অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে অ্যালকোহল সম্পূর্ণরূপে পরিহার করা উচিত। নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রেও অ্যালকোহল সেবন সীমিত বা বন্ধ করার পরামর্শ দেওয়া হয়।
লিভার বায়োপসি সাধারণত স্থানীয় এনেস্থেসিয়া দিয়ে করা হয়, তাই প্রক্রিয়াটি চলাকালীন ব্যথা অনুভব করার সম্ভাবনা কম।
হ্যাঁ, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD)-এর গুরুতর রূপ, NASH, যদি চিকিৎসা না করা হয়, তাহলে সিরোসিস এবং শেষ পর্যন্ত লিভার ক্যান্সার এর ঝুঁকি বাড়ায়।