English
Department of Cancer Care/Oncology
Book Appointment

Subscribe to our blogs

Department of Cancer Care/Oncology

প্রাথমিক ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা: জীবনরক্ষার চাবিকাঠি

Posted On: Feb 27, 2026
blogs read 8 Min Read
প্রাথমিক ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা: জীবন বাঁচান

'ক্যান্সার' অনেক ক্ষেত্রে বিশেষ কোনও উপসর্গ ছাড়াই নিঃশব্দে শরীরের মধ্যে বাড়তে থাকে। শেষমেশ রোগটি যখন ধরা পড়ে, তখন চিকিৎসা বেশ জটিল হয়ে দাঁড়ায়। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ২০ মিলিয়ন মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন এবং ৯.৭ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে।

তবে আশার কথা হলো, সঠিক সময়ে ক্যান্সারের স্ক্রিনিং এবং প্রাথমিক ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষার মাধ্যমে অনেক ক্ষেত্রেই জীবন বাঁচানো সম্ভব। ক্যান্সার যত দ্রুত ধরা পড়ে, চিকিৎসা কার্যকর হওয়া ও রোগীর সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনাও ততটাই বাড়ে।

এই ব্লগের মাধ্যমে জেনে নিন ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ কীভাবে হয়, এবং যথাসময়ে স্ক্রিনিং কী করে জীবনরক্ষা ও আরোগ্য সুনিশ্চিত করতে সক্ষম হতে পারে।

 

ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ বলতে কী বোঝায়?

ক্যান্সারের 'আর্লি ডিটেকশন' বা ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ মানে হলো রোগটিকে তার একেবারে শুরুর স্তরেই ধরে  ফেলা। এই পর্যায়ে ক্যান্সার কোষগুলি  আকারে খুব ছোট হওয়ায়  শরীরের একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে, যার ফলে চিকিৎসা করা অনেকটাই  সহজ হয়।

প্রাথমিক ক্যান্সার সনাক্তকরণ পরীক্ষা  কেবল ক্যান্সার কোষগুলিকে খুঁজে বের করে না , উপরন্তু, অনেক সময় আক্রান্ত কোষগুলিকে 'ক্যান্সার-পূর্ব অবস্থা' (Precancerous Stage)- এই শনাক্ত করে ফেলে।  এই কারণেই, নিয়মিত স্ক্রিনিং ক্যান্সার মোকাবিলায় এক শক্তিশালী রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে।  সঠিক সময়ে স্ক্রিনিং-এর দৌলতে শুধু রোগ শনাক্ত করাই নয়, জীবন বাঁচানোও সম্ভব হয়। ফলে চিকিৎসার জটিলতা ও ব্যয়ভার যেমন অনেকটাই কমে , তেমনি সম্পূর্ণভাবে  সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়।

ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ

কোন-কোন ক্যান্সার দ্রুত ধরে ফেলা   সম্ভব?

সব ক্যান্সারের ক্ষেত্রে সহজ স্ক্রিনিং সম্ভব না হলেও, উন্নত স্ক্রিনিং পদ্ধতি দ্বারা কিছু ক্যান্সার শুরুর দিকেই নির্ণয় করা সম্ভব। নিয়মিত এই স্ক্রিনিং-এর হাত ধরে যথাশীঘ্র চিকিৎসা আরম্ভ করা সম্ভব, যা রোগীকে সুস্থভাবে দীর্ঘদিন বাঁচে থাকতে সাহায্য করে।

  • স্তন ক্যান্সার (Breast Cancer)

  • জরায়ুমুখের ক্যান্সার (Cervical Cancer)

  • মলাশয়ের ক্যান্সার (Colorectal Cancer)

  • ফুসফুসের ক্যান্সার (Lung Cancer)

  • প্রোস্টেট ক্যান্সার (Prostate Cancer)

  • ত্বকের ক্যান্সার (Skin Cancer)

  • মুখের ক্যান্সার (Oral Cancer)

এই ধরনের ক্যান্সারগুলি এমন কিছু শারীরিক পরিবর্তন (measurable biological changes) ঘটায়, যা পরিমাপযোগ্য হলেও খালি চোখে ধরা পড়ে না।  অথচ, আধুনিক 'স্ক্রিনিং টুলস'-এর সাহায্যে এই পরিবর্তনগুলোকে একেবারে প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সহজ।

কীভাবে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা হয়?

প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ একটাই উদ্দ্যেশে করা হয়- উপসর্গ  দেখা দেওয়ার আগেই অস্বাভাবিক পরিবর্তনগুলো চিহ্নিত করা , কারণ এই সময়ে চিকিৎসা সবচেয়ে বেশি কার্যকর হয়। অনেক ক্যান্সারই শরীরে নীরবে বাড়তে  থাকে, যার ফলে আপাতভাবে সুস্থ বোধ করলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্ক্রিনিং করা অত্যন্ত জরুরি। ক্যানসারকে দ্রুত শনাক্ত করার উপায়গুলি হলো:

স্ক্রিনিং টেস্ট

উপসর্গ প্রকাশ পাওয়ার আগেই ক্যান্সার বা ক্যান্সার-পূর্ববর্তী পরিবর্তনগুলো শনাক্ত করার জন্য সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট অপরিহার্য।  এর মধ্যে আছে- :

  • ম্যামোগ্রাম: স্তনের টিউমার শনাক্ত করতে

  • প্যাপ স্মিয়ার ও এইচ পি ভি টেস্ট: জরায়ুমুখের অস্বাভাবিকতা বুঝতে

  • কোলনোস্কোপি: কোলন-এর পলিপ বা মলাশয়ের ক্যান্সার নির্ণয় করা হয়

  • লো-ডোজ সিটি স্ক্যান: ফুসফুসের ক্যান্সার নির্ণয় করা হয়

  • পি এস এ ব্লাড টেস্ট: প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বোঝার জন্য

  • শরীরে কোনো সন্দেহজনক ক্ষত বা তিল দেখা দিলে, তা নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন

  • মুখের পরীক্ষা মুখগহ্বরের ক্যানসার দ্রুত শনাক্ত করতে পারে

স্ব-পরীক্ষা :

শরীরের প্রতি যত্নশীল ও সতর্ক হওয়া আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।  । স্তন বা অণ্ডকোষের মতো অঙ্গগুলি  নিয়মিতভাবে  নিজে পরীক্ষা করলে সামান্যতম  পরিবর্তনও আপনার চোখে পড়বে। এই সচেতনতাই আপনাকে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে এবং সুস্থ থাকতে সাহায্য করবে।

ইমেজিং টেস্ট

ইমেজিং-এর মাধ্যমে   শরীরের অভ্যন্তরীণ ছবি তোলা সম্ভব। এই পরীক্ষাগুলি  যেকোনও সন্দেহজনক অস্বাভাবিকতাকে  আরও গভীরভাবে খতিয়ে দেখতে সাহায্য করে। এর জন্য এক্স-রে (X-ray), সিটি স্ক্যান (CT scan) এবং এমআরআই (MRI)-এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়।

জেনেটিক টেস্ট

জিনগত পরীক্ষা বা জেনেটিক টেস্টিং বংশগত ক্যানসারের ঝুঁকি নির্ণয় করতে সাহায্য করে। এর ফলে যাদের ঝুঁকি বেশি, তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট স্ক্রিনিং প্ল্যান বা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পান।

যেহেতু ক্যানসারের ঝুঁকি ব্যক্তিভেদে ভিন্ন হয়, তাই চিকিৎসকরা বয়স, লিঙ্গ, জীবনধারা এবং পারিবারিক ইতিহাসের ওপর ভিত্তি করে স্ক্রিনিং-এর  পরামর্শ দিয়ে থাকেন। ক্যানসারকে দ্রুত ও প্রাথমিক অবস্থায় শনাক্ত করে তাকে সারিয়ে তুলতে  নিয়মিত চেকআপ অত্যন্ত জরুরি।

ক্যান্সার চিকিৎসায় প্রাথমিক স্ক্রিনিং কীভাবে সাহায্য করতে পারে?

ক্যানসারকে একেবারে  প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারলে   রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠা,  দীর্ঘদিন ভালো থাকা  ও আয়ু বৃদ্ধির সম্ভাবনা বাড়ে।  প্রাথমিক অবস্থায় টিউমারগুলি  সাধারণত আকারে অনেক ছোট হয় এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কম থাকে; ফলে চিকিৎসা অনেক বেশি সহজ ও কার্যকর হয় ।

সঠিক সময়ে রোগ নির্ণয় বা আর্লি ডিটেকশন-এর উপকারিতা:

বেঁচে থাকার সম্ভাবনা অর্থাৎ সারভাইভাল রেট বৃদ্ধি পায়-  ক্যানসার যদি একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তবে তা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পায় না। ।  ফলে সঠিক চিকিৎসা পেলে  সুস্থ হয়ে ওঠার সুযোগ অনেকগুণ বেড়ে যায়।

  • জটিলতাবিহীন  চিকিৎসার সুযোগ পাওয়া যায়-  রোগ যদি একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তবে তা অল্প চিকিৎসাতেই সেরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই অবস্থায় জটিল কোনও অস্ত্রোপচারের পরিবর্তে ছোটোখাটো পদ্ধতি এবং সুনির্দিষ্ট থেরাপি (Targeted Therapies)-এর  মাধ্যমেই রোগীকে দ্রুত সুস্থ করে তোলা সম্ভব হয়।

  • চিকিৎসার আরও বেশি সুযোগ ও বিকল্প থাকে- ক্যানসার গুরুতর পর্যায়ে পৌঁছানোর আগেই শনাক্তকরণ সম্ভব হলে  চিকিৎসার অনেকগুলি  উন্নত ও কার্যকর বিকল্প পাওয়া যায় । রোগীর শারীরিক অবস্থা বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত এবং সুবিধাজনক চিকিৎসা পদ্ধতিটিই বেছে নেওয়া হয়।

  • পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কম থাকে- রোগ যখন একদম প্রাথমিক পর্যায়ে থাকে, তখন চিকিৎসাপদ্ধতি শরীরের পক্ষে অনেক বেশি সহনীয় হয়। ফলে চিকিৎসার ধকল কাটিয়ে শরীর খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং  অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে দৈনন্দিন জীবনে ফিরে  যাওয়া যায়।

  • চিকিৎসার অনেকটা সাশ্রয়ী হয়- ক্যানসার যদি প্রথম দিকেই শনাক্ত করা যায়, তবে তার চিকিৎসা পদ্ধতি তুলনামূলকভাবে অনেক সহজ ও কম জটিল হয়। এর ফলে দীর্ঘমেয়াদী বা ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন পড়ে না, যা আর্থিক চাপের বোঝা কমায়  এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার পথ প্রশস্ত করে।

  • জীবনযাত্রার মান উন্নত রাখতে সাহায্য করে- ক্যানসার যদি একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তবে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্ষমতা বজায় থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। এর ফলে চিকিৎসার পরেও দৈনন্দিন কাজকর্ম এবং স্বাভাবিক জীবনধারা অক্ষুন্ন  রাখা সম্ভব।

  • মানসিক শান্তি বজায় থাকে-  অসুস্থতার সময় মনে দুশ্চিন্তা থাকা খুবই স্বাভাবিক। তবে রোগ নির্ণয়ে দ্রুত পদক্ষেপ নিলে পরিস্থিতি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যায়, যা চিকিৎসার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরবর্তী সিদ্ধান্তগুলি  নিতে সাহায্য করে।

প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে, অনেক ধরণের ক্যান্সারের সফলভাবে চিকিৎসা করা সম্ভব এবং বহু ক্ষেত্রে রোগটি সম্পূর্ণভাবে নির্মূলও হতেও দেখা  যায়।

প্রাথমিক শনাক্তকরণ পরীক্ষার কিছু সীমাবদ্ধতা

ক্যান্সারকে শুরুতেই  শনাক্ত করে ফেলার  পরীক্ষাগুলি  অত্যন্ত কার্যকর হলেও, এটা  মনে রাখা জরুরি যে কোনও স্ক্রিনিং টেস্ট-ই ১০০% নির্ভুল নয়। এই পরীক্ষাগুলির কিছু সীমাবদ্ধতা আছে, যেমন- 

  • কোনও স্ক্রিনিং টেস্ট-ই ১০০% সঠিক নয়

  • 'ফলস পজিটিভ' রিপোর্ট সাময়িকভাবে দুশ্চিন্তার কারণ হতে পারে

  • কিছু-কিছু ক্যান্সার এত দ্রুত বৃদ্ধি পায় যে নিয়মিত স্ক্রিনিং বা পরীক্ষার মাঝখানের অল্প সময়েই  তা প্রকাশ পেয়ে যায়

  • পরিকাঠামোগত কারণে সব এলাকায় হয়তো উন্নত স্ক্রিনিং-এর  সুবিধা নাও থাকতে পারে

  • ক্যান্সারের নাম শুনলে ভয় পাওয়া বা সঠিক তথ্যের অভাবে পরীক্ষা এড়িয়ে চলা দুটোই বিপদ বাড়াতে পারে

এই সমস্ত চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, স্ক্রিনিং-এর  মাধ্যমে যে সুফল পাওয়া যায় তা সম্ভাব্য ঝুঁকির তুলনায় অনেক বেশি। ক্যান্সারকে জয় করার এবং সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে 'আর্লি ডিটেকশন' বা রোগের শুরুতেই তাকে শনাক্ত করা আজও রোগের বিরুদ্ধে অন্যতম এক শক্তিশালী হাতিয়ার।

সারসংক্ষেপ

ক্যান্সারজনিত মৃত্যুঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকরী  উপায় হলো প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত করা। সঠিক সময়ে স্ক্রিনিং, সচেতনতা এবং দ্রুত চিকিৎসকের দ্বারস্ত হওয়ায়ই  এই জীবনঘাতী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে করার একমাত্র পথ।   শুরুতে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার  অনেকগুলি বিকল্প পাওয়া যায়। ফলে, সুস্থ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং স্বাভাবিক জীবনে ফেরার পথ সহজ হয়। তাই নিয়মিত ক্যান্সার স্ক্রিনিং শুধু  একটি স্বাস্থ্যকর সিদ্ধান্ত নয়, এটি আপনার জীবনের ক্ষেত্রে  একটি শ্রেষ্ঠ বিনিয়োগ।

মণিপাল হসপিটালস রাঙাপানির অভিজ্ঞ  অঙ্কোলজিস্টরা  উন্নত স্ক্রিনিং প্রোগ্রাম এবং আধুনিক রোগ নির্ণয় পরিষেবা প্রদান করেন, যার মূল লক্ষ্য হল ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ এবং প্রতিটি রোগীর জন্য বিশেষ যত্ন সুনিশ্চিত করা।  ক্যান্সার ছড়িয়ে পড়ার আগেই সনাক্তকরণ ও দ্রুত চিকিৎসা আরম্ভ করে  রোগীর সুস্থতা এবং উন্নত জীবনযাত্রা নিশ্চয় করা সম্ভব।

FAQ's

কিছু উপসর্গ, যেমন  অকারণে ওজন হ্রাস, দীর্ঘস্থায়ী ক্লান্তি, শরীরে পিণ্ড বা চাকা (Lumps), অস্বাভাবিক রক্তপাত, দীর্ঘস্থায়ী কাশি, ও  ত্বকের পরিবর্তন এবং যে দীর্ঘ সময় ধরে সেরে না ওঠা কোনও ক্ষত , দেখলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

৪০ বছরের ঊর্ধ্ব ব্যক্তি, যাদের পারিবারিক ক্যান্সারের ইতিহাস আছে , ধূমপান ও তামাক সেবন করেন  এবং যাদের জীবনযাত্রা ও পরিবেশগত ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রে স্ট্রাকচার্ড স্ক্রিনিং বা নিয়মিত পরীক্ষার পরিকল্পনা অনুসরণ করা উচিত।  একজন চিকিৎসক রোগীর ব্যক্তিগত ঝুঁকির উপর ভিত্তি করে পরীক্ষার পরামর্শ দিতে পারেন।

রুটিন স্ক্রিনিং বা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা মূলত তাঁদের জন্যই প্রযোজ্য , যাঁরা নিজেদের সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক মনে করেন। নিয়মিত চেকআপ এবং প্রাথমিক ক্যান্সার সনাক্তকরণ পরীক্ষাগুলি  লুকোনো অস্বাভাবিকতাগুলিকে  গুরুতর হওয়ার আগেই চিহ্নিত করতে পারে।

পরীক্ষা শুরু করার বয়স মূলত ক্যান্সারের কারণ এবং ব্যক্তিগত ঝুঁকির ওপর  নির্ভর করে। অনেক স্ক্রিনিং ৩০-৫০ বছর বয়সের মধ্যে শুরু হয়,  তবে হাই রিস্ক ব্যক্তিদের ক্ষেত্রে  আগেই পরীক্ষা করার প্রয়োজন হতে পারে।

কিছু নির্দিষ্ট স্ক্রিনিং টেস্ট , যেমন কোলনোস্কোপি বা প্যাপ টেস্ট , ক্যান্সার হওয়ার অনেক আগেই কোষের ক্যান্সার পূর্ববর্তী বা প্রি-ক্যান্সারাস  অস্বাভাবিক পরিবর্তনগুলি  শনাক্ত করতে এবং সেটির সঠিক চিকিৎসা নিশ্চিত করতে সক্ষম। এর ফলে স্ক্রিনিং কেবল রোগ নির্ণয়ের মাধ্যম হিসেবেই নয়, বরং ক্যান্সার প্রতিরোধ করার একটি শক্তিশালী হাতিয়ার হিসেবেও কার্যকরী।

Share this article on:

Subscribe to our blogs

Thank You Image

Thank you for subscribing to our blogs.
You will be notified when we upload a new blog

You’re on Our Indian Website

Visit the Global site for International patient services

Need Assistance?
'Click' to chat with us
Chat with us